নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের মানিকগঞ্জ এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরবৈশাখী গ্রামের মানিকগঞ্জ এলাকার মানিক মিয়ার বাড়ীর সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় খেতের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ





