চট্টগ্রামে জিপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম(৩০) নামে একজন নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজিরহাট-হাটহাজারী সড়কের বুড়িরপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশা যাত্রী মো. সালাউদ্দিন ও মো. এরশাদ নামে আরও দু’জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, জিপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে নিহত হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আবদুল জব্বার হাট এলাকার মৌলভী নজরুল ইসলাম বাড়ির ফয়েজ আহমদের ছেলে বলে জানান তিনি।

এআর