নাশকতার আশঙ্কায় গাইবান্ধায় বিভিন্ন এলাকা থেকে জামায়াতের দুই কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুই জন ও ১৭ জন বিভিন্ন মামলার আসামি।
কেএইচ





