রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া প্রাইভেটকারচাপায় ১৮ জন পথচারী আহত হয়েছেন।

আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ফরিদ, রাজ্জাক, আজিম, রাজিব, রাশেদ, বক্কর, আজিজুল ইসলাম, সালমা, রহিমা, মাকসুদা ও নাজমার নাম জানা গেছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার কার। এতে ঘটনাস্থলেই ১৮ জন আহত হয়।

ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এমবি