নড়াইলে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন হয়েছে।

বেলা ১১ টায় বিসিএস সাধারন শিক্ষা সমিতি নড়াইল সরকারী মহিলা কলেজ ইউনিটির আয়োজনে কলেজ চত্তরে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য করেন সমিতির সভাপতি প্রফেসর নিরাপদ মজুমদার, সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, যুগ্ন সম্পাদক পিযুস কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কাজী ওবায়দুল্লাহ, সদস্য সবুজ কুমার হালদার প্রমূখ।

উজ্জ্বল/এমবি