মানুষ বড়ই ভ্রমন পিপাসু। আর এই ভ্রমন যদি হয় দেশের বাইরে তাহলেতো কথায় নেই । ঈদে বা বড় কোনো ছুটি পেলেই এখন মানুষ গ্রামে না গিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে ভালোবাসে।

দেশের পর্যটন কেন্দ্রগুলোর গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ছুটি কাটাতে ছুটছেন অনেকেই। এতে ঈদ আনন্দ ও বিদেশ ভ্রমণ একই সঙ্গে উপভোগ করা হয়ে যায়। তাই অনেকেই পরিবার-পরিজন নিয়ে দেশের বাইরের পর্যটন স্পটগুলোতে ভিড় জমান।

তবে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিরা নেপাল, ভুটান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আর এসব দেশে সাধারণত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত পরিবারগুলো বেশি যায়। উচ্চবিত্তদের আগ্রহ থাকে ইউরোপের দেশগুলোর দিকে।

ঈদের আনন্দে বৈচিত্র্য আনতে দেশের বাইরে দিনটি কাটাচ্ছেন এমন বাংলাদেশির সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বেশ বেড়েছে। পর্যটন ও ভ্রমণ পরিচালনাকারী সংস্থাগুলোর সংগঠন টোয়াবের সদস্য চার শতাধিক ট্রাভেল এজেন্সি ভ্রমণ কার্যক্রম পরিচালনা করছে।

সে যাই হোক, মূল কথা হচ্ছে- ঈদের ছুটিতে বিদেশে ভ্রমণে যেতে হলে অবশ্যই পূর্বপ্রস্তুতি নিতে হবে। জেনে নিতে হবে কোন দেশে গেলে কত খরচ হতে পারে। এ ছাড়া কখন ভ্রমণের নির্ধারিত সময়। তাই ভ্রমণপিপাসুদের জন্য নিম্নে কিছু তথ্য উপস্থাপন করা হলো-

সময়সূচি

বিভিন্ন এজেন্সির ঘোষিত প্যাকেজ অনুযায়ী ভ্রমণের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ঈদ বা ঈদের ছুটির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে।

সাধারণত প্যাকেজে যা থাকে

ভ্রমণসংক্রান্ত এজেন্সিগুলো তাদের ভ্রমণ প্যাকেজের সঙ্গে রিটার্ন এয়ার টিকিট, সকল ট্রান্সফার, সকালের নাস্তাসহ হোটেলে থাকার ব্যবস্থা, দুপুর ও রাতের খাবার ও দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ দিয়ে থাকে।

ভ্রমণের প্যাকেজ মূল্য

অ্যামেজিং ট্যুরস : ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ প্যাকেজ পরিচালনা করে এ প্রতিষ্ঠান। ঢাকা-কলকাতা-দিল্লি-আগ্রা-জয়পুর-দিল্লি-কলকাতা-ঢাকা ৯ দিন ১০ রাতের ভ্রমণ মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। ঢাকা-কলকাতা-দিল্লি-সিমলা-মানালি-দিল্লি-কলকাতা ১১ দিন ১১ রাতের ভ্রমণমূল্য ৩৫ হাজার টাকা। ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-মিরিক-ঢাকা ৪ রাত ৫ দিনের ভ্রমণ মূল্য ১৪ হাজার ৫০০ টাকা। ভ্রমণ মূল্যে অন্তর্ভুক্ত ফিরতি বাসের টিকিট, ট্যাক্স, সকল ট্রান্সপোর্ট, হোটেল, তিন বেলা খাবার ইত্যাদি। এ ছাড়া এ প্রতিষ্ঠানের ৬২ হাজার টাকায় ৩ রাত ৪ দিনের ঢাকা-বালি-ঢাকা এবং ৪৬ হাজার টাকায় ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা ৫ দিনের প্যাকেজ আছে।

এশিয়ান হলিডেজ : ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ৩ দিন ২ রাতের ভ্রমণ-মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ২৪ হাজার ৯৯৯ টাকা। একই ভ্রমণে চার তারকা মানের হোটেলসহ প্যাকেজ মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-ফুকেট ৪৪ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ৪ দিন ৩ রাতের ভ্রমণ মূল্য ৪৪ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-কুয়ালালামপুর-গেন্টিং-ঢাকা ৪ দিন ৩ রাতের ভ্রমণ মূল্য ৩৪ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-কুয়ালালামপুর-লাঙ্কাউই/পেনাং-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ৪৪ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-কুয়ালালামপুর-বালি-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়াও বিদেশে আরো বেশকিছু ভ্রমণ প্যাকেজ আছে এ প্রতিষ্ঠানটির। ভ্রমণ মূল্যে অন্তর্ভুক্ত ট্যাক্সসহ ফিরতি বিমান টিকিট, তিন তারকা মানের হোটেলে থাকা, সকালের খাবার ইত্যাদি।

রিজেন্ট হলিডেজ : বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ। ঈদ উপলক্ষে এ প্রতিষ্ঠানের রয়েছে কয়েকটি প্যাকেজ। ঢাকা-ব্যাংকক-ঢাকা ৩ রাত ২ দিনের প্যাকেজ মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা। চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম ৪ দিন ৩ রাতের ভ্রমণ মূল্য ২৮ হাজার ৬৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ৩১ হাজার ৪৯৯ টাকা। চট্টগ্রাম-ব্যাংকক-পাতায়া-চট্টগ্রাম ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ৪২ হাজার ৪৯৯ টাকা। ভ্রমণ মূল্যে অন্তর্ভুক্ত ট্যাক্সসহ ফিরতি বিমান টিকিট, থাকা, সকালের খাবার, এয়ারপোর্ট ট্রান্সপোর্টসহ আরো কিছু।

এয়ার হোম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস : ঈদকে সামনে রেখে এ প্রতিষ্ঠানের প্যাকেজ ট্যুরে রয়েছে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর ঘোরার আয়োজন। ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ৩ দিন ২ রাতের ভ্রমণ মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। প্যাকেজে অন্তর্ভুক্ত ফিরতি বিমান টিকিট, ট্যাক্স, তিন তারকা হোটেলে থাকা, ৩ বেলা খাবার, বেড়ানো ইত্যাদি। ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ৩ দিন ২ রাতের ভ্রমণ মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-পাতায়া-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ৩১ হাজার ৯৯৯ টাকা। ঢাকা-ব্যাংকক-কুয়ালালামপুর-সিঙ্গাপুর-ঢাকা ৭ দিন ৬ রাতের ভ্রমণ মূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা। এ তিনটি প্যাকেজ মূল্যে অন্তর্ভুক্ত ফিরতি বিমান টিকিট, ট্যাক্স, তিন তারকা মানের হোটেলে থাকা ও শুধু সকালের খাবার।

এ ওয়ান ট্যুরস : ঈদে এ প্রতিষ্ঠানে প্যাকেজ ভ্রমণ আছে ভারত, নেপাল ও ভুটানে বেড়ানোর আয়োজন। ঢাকা-দার্জিলিং-কালিম্পং-মিরিক-ঢাকা ৬ দিনের ভ্রমণ মূল্য ১৬ হাজার ৯০০ টাকা। ঢাকা-শিলং-চেরাপুঞ্জি-ঢাকা ৫ দিনের ভ্রমণ মূল্য ১৫ হাজার ৯০০ টাকা। ঢাকা-কলকাতা-দিল্লি-আজমির-জয়পুর-আগ্রা ১০ দিনের ভ্রমণ মূল্য ৩৬ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ঢাকা-পোখরা-নাগেরকোট-কাঠমান্ডু-ঢাকা, ৫ দিনের ভ্রমণ মূল্য ৩৩ হাজার ৯০০ টাকা। ঢাকা থিম্পু-পারো-ঢাকা ৩ দিনের ভ্রমণ মূল্য ৩৫ হাজার ৯০০ টাকা। ঢাকা-কলকাতা-জম্মু-কাশ্মীর-ঢাকা ৭ দিনের ভ্রমণ মূল্য ৭০ হাজার টাকা।

রেইনবো হলিডেজ : ঢাকা-কাঠমান্ডু-পোখরা-ঢাকা ৫ দিন ৪ রাতের ভ্রমণ মূল্য ২৭ হাজার ১০০ থেকে ৩৬ হাজার ১০০ টাকা। এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু-পোখারা-চিতওয়ান ৬ দিন ৫ রাতের ভ্রমণ মূল্য ৩৬ হাজার ৬০০ থেকে ৪৬ হাজার ৬০০ টাকা।

তবে কথা হচ্ছে, এয়ার টিকিটের মূল্য বাড়তে পারে। ফলে প্যাকেজের মূল্যও বাড়তে পারে যেকোনো সময়। তা ছাড়া বিমানের টিকিটও দ্রুত শেষ হয়ে যায়। তাই যারা যেতে আগ্রহী তারা শিগগিরই বুকিং নিশ্চিত করতে পারেন।

এআই