ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সজীব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগান চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে ওই মোটরসাইকেল আরোহী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই