পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সাভারে ভুয়া পুলিশ দম্পতিকে আটক করেছেন এলাকাবাসী।

সোমবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রাজ্জাক আলীর বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা এলাকার মনির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আসমা (৩৫)।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণ্ ও চাঁদাবাজির অভিযোগ থাকায় এলাকাবাসী তাদেরকে পুলিশে সোপর্দ করেছেন।

জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ