মেহেরপুরের গাংনী পৌরসভা মেয়র আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১১টায় মেহেরপুরের সহকারী জজ আদালত-৪ এর যুগ্ম জেলা জজ মো. তাজুল ইসলাম এ রায় দেন। আশরাফুলের বাড়ি গাংনী উত্তরপাড়ার। তার বাবার নাম আব্দুল রশিদ।
মামলার এজাহারের জানা যায়, ২০১২ সালে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকগুণ বেশি দামে জমি রেজিস্ট্রি করে বিপুল টাকা হাতিয়ে নেয় আশরাফুল।
তখন আশরাফুলের বিরুদ্ধে পুরো গাংনী জুড়ে আন্দোলন করেন সাধারণ মানুষ। পরে পুলিশ ও র্যাব আন্দোলনের মুখে তাকে আটক করে এবং আশরাফুলের স্বীকারোক্তিতে তার বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে। পরে র্যাব ৫ বাদী হয়ে তার নামে অস্ত্র মামলা করে।
জানা যায়, আটক হওয়ার পর আশরাফুল আগাম জামিন নিয়ে রাজনীতি করেন। পরে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে মেয়র হন। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
জেড





