কুষ্টিয়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেন (৩০)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। নাজমুল সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে।
নাজমুলের খালাতো ভাই মিলন গণমাধ্যমকে জানান, নাজমুল বাড়ির নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কোন কারণ এখন পর্যন্ত খুঁজে না পেলেও অতি শীঘ্রই তদন্তে তা বেরিয়ে আসবে বলে আশ্বাস দেন এসআই।
জেড





