২০ দলের ডাকা হরতালের চতুর্থ দিনে ভোলায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকালে জেলা সেক্রেটারী মোঃ শাকিল আহমেদের নেতৃত্বে বিশ্বরোডে এ কর্মসূচি পালিত হয়।
এসময় ছাত্রশিবির নেতাকর্মীদের পিকেটিংয়ের ভয়ে রাস্তায় যানবাহন শূন্য হয়ে পড়ে।
হরতাল সমর্থনকারীরা মিছিলে জামায়াত-শিবিরের সকল নেতা কর্মীদের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
এআর





