বেনাপোলে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা কারিদের ফাঁসির দাবিতে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধি বিক্ষোভ লাঠি মিছিল বের করে বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ ও শ্রমিলীগ নের্তৃবৃন্দ।
মঙ্গলবার বেলা সাড়ে ৪ টার সময় যুবলীগ নেতা রাশেদ আলীর নের্তৃত্বে এ মিছিল বের হয় বেনাপোল বন্দরের ২নং গেট থেকে।
লাঠি মিছিলটি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন শ্লোগান দিয়ে। ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারিদের ফাঁসির দাবিতে মিছিলে আরো অংশ গ্রহন করেন বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা এবং সাবেক কমিশনার আ: মতিন টেনা, বেনাপোল শ্রমিক ইউনিয়নের সভাপতি মগর আলী, ৭ নং ওয়ার্ডের কমিশনার সাবুর আলী, আওয়ামীলীগ নেতা আলীকদর প্রমুখ।
এসএম





