বুধবার বিকাল ৩ টায় থেকে তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫২.৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। পানি বৃদ্ধি এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বক্ষণিক ভাবে তদারকি করছেন পানি উন্নয়ন্ন বোডের কর্মকর্তা ও কর্মচারীরা।
আবারও হাতীবান্ধার ৬ টি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। উত্তর ধুবনী গ্রামের নবীনন্দ্রনাথ জানায় ৩ দিন ধরে পানি বন্দী অবস্থায় আছি এখন কোন প্রকার সরকারী ত্রান পায়নি ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) উত্তম কুমার নন্দি জানান, বুধবার পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে ৫ টন চাল বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পরিবারকে ত্রান হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





