চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. টিপু (২০) নামের এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে।
রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত টিপু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চরপাঁকার বিশরশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।
আবদুর রহিম কিরণগঞ্জ ঝড়–টোলার মুসলিম আলীর ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান, স্থানীয়রা বাংলাদেশি ভূখণ্ডের ৫শ’ গজ ভেতরে নিজ বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যায়।
রাত ১২টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে টিপু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্য রাখালেরা তার লাশ নিয়ে দ্রুত বাংলাদেশে চলে আসে। ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ তার স্বজনেরা দাফন করেন। এ ঘটনার থেকে টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ভারতের জঙ্গিপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক রাখাল মারা গেছেন বলে তিনি শুনেছেন।
খবর পেয়ে সোমবার সকালে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এএস





