মানিকগঞ্জমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্যরৌহা এলাকায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

তাহামিনা আক্তার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও দরগ্রামের মধ্যরৌহা এলাকার খোরশেদ আলমের মেয়ে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দরগ্রামের মধ্যরৌহা এলাকায় তাহামিনা আক্তার নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।