শিল্পাঞ্চল গড়ে তোলা ও শিল্প উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলা, শিল্প উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংক্ষরণে গুরুত্ব দিতে হবে। নানা ধরনের বর্জ্য যেমন, হার্ড ওয়েস্টের মধ্যে সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট- এগুলো ব্যবস্থাপনা করবেন। শিল্পাঞ্চল গড়ে তোলার শুরু থেকে পরিকল্পনা করতে হবে।তাহলে পরিবেশ রক্ষা সহজ হবে দেশ ও মানুষের কল্যাণ হবে। আরেকটি বিষয়ের প্রতি লক্ষ রাখবেন, তা হলো প্রতিটি কারখানায় একটি জলাধর রাখা, যাতে করে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। আগুন লাগা বা দুর্ঘটনা ঘটলে এ পানি ব্যবহার করা যাবে। পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।

রোববার (১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বেসরকারি খাতে সরকারের সহযোগিতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আজকে কিন্তু বাংলাদেশ অর্থনীতিতে পরনির্ভরশীল নয়, আমরা নিজের পায়ে দাড়ানোর মতো প্রস্তুতি নিয়ে কা্জ  ‍শুরু করেছি। ৯০ ভাগ প্রকল্প নিজেদের অর্থয়ানে বাস্তবায়ন করছি। আমি সরকার গঠনের পর, বেসরকারি খাতকে সহযোগিতা করে আসছি। আমি চেয়েছি দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসুক। এজন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছিলাম। বেসরকারি খাতের উন্নয়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। আওয়ামী লীগ সরকারের একটা অর্থনৈতিক নীতিমালা রয়েছে। সে নীতিমালা অনুসারে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে- যার ফলে মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ২০২ টি দেশে ৭৫০ টি পণ্য রফতানি করতে সক্ষম হয়েছে। আমরা আরও এগিয়ে যাব।

এসএম