কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলার থেকে সাড়ে চার লাখ ইয়াবা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাঁকখালি নদীর মোহনা থেকে ইয়াবা জব্দ ও তাদের আটক করে র্যাব।
কক্সবাজারের র্যাব– ৭-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এমকে





