মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জাহিদ হোসেননের ফাঁসির রায় ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত নগরকান্দা তথা ফরিদপুরবাসী। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দ্রুত এ রায় কার্যকর করে ফরিদপুরকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন মামলার সাক্ষী ও নির্মমতার শিকার-প্রত্যক্ষদর্শীসহ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ।
তাদের দাবি এ রায়ের মাধ্যমে ফরিদপুর কলঙ্কমুক্তির ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল।
প্রত্যক্ষদর্শী ও ১৭নং সাক্ষী ফজলুল হক এবং ৩নং সাক্ষী ছিলেন হাই মোল্লা। সেদিনের স্মৃতিচারণ করে আজো কেঁপে ওঠেন ৭১ এর নির্মমতার প্রত্যক্ষদর্শী ও মামলার এ সাক্ষীরা।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, ঘৃণ্য অপরাধীর ফাঁসের রায়ে খুশি জেলা ও উপজেলার সর্বস্তরের মানুষ।
এ দিকে খোকন রাজাকারের স্ত্রী আম্বিয়া বেগম তার স্বামী খোকন রাজাকারকে নির্দোষ দাবি করেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিসিংসার কারণেই তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তার।
নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ জানান, রায়ে খুশি জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধারা। তারা (মুক্তিযোদ্ধারা) দ্রুত এ রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন।
জেআই





