ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফারুক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক সীতাকুণ্ড উপজেলার তুলাতলী এলাকার মো. বাচা মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাইদ্দিন মজুমদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক ফারুক উল্টো পথে ফিলিংস্টেশন থেকে তেল নিতে যাচ্ছিলেন।

এ সময় চট্টগ্রামমুখী দাউদকান্দি এক্সপ্রেস (ঢাকা মেট্রো ১৫-৩৩৫৯) বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ