আমরা মাছে-ভাতে বাঙ্গালী। এপ্রবাদকে বুকে ধারন করে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন করতে হবে।
শুক্রবার দুপুরে নীলফামারী সদরে মৎস্য অধিদপ্তরের অধীন মানসম্মত মৎসবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুর্নবাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যবীজ উৎপাদন খামারের হ্যাচারী, ওভার হেড ট্যাংক, অফিস ভবন, সীমানা প্রাচীর নির্মাণ, গভীর নলকুপ এবং পানি সরবরাহ লাইন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক রকিব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী বক্তব্য দেন।
জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক জানান, মানসম্মত মৎসবীজ ও পোনা উৎপাৎদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুর্নবাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১কোটি ৬লাখ টাকা ব্যয়ে মেসার্স রহমান বিল্ডার্স স্থাপনা নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
জেআই





