সাড়ে ৬ কেজি স্বর্ণসহ মঙ্গলবার দুই যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস।
রাত সাড়ে ৮টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে স্বর্ণসহ ওই দুই যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও নুরুল আজিজ।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (বিমানবন্দর) মশিউর রহমান মন্ডল জানান, দুই যাত্রীর লাগেজের ভেতরে শক্ত পাত সদৃশ বস্তু দেখে সন্দেহ হয়। এরপর লাগেজ চেক করা হলে সাড়ে ৬ কেজি স্বর্ণ পাওয়া যায়। তবে এটি স্টিলের পাতের সঙ্গে মেশানো। তাই এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলেই এটি র্স্বণ কিনা। বুধবার পরীক্ষার পর এটি নিশ্চিত করা যাবে।
ঢাকা,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)জেইউ





