রাজধানীর কামরাঙ্গীর চরের মজিবর ঘাট এলাকায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আকলিমা বেগম (৫০), তার মেয়ে জলি আক্তার (২৮) ও দু বছর বয়সী নাতি মো. আলিফ।
শনিবার সকাল ১১টার দিকে মজিবর ঘাটের নোয়াখালীর বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধদের আলম ও শাহাবুদ্দিন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলি আক্তারের স্বামী রমজান আলী বলেন, আমাদের এলাকায় দীর্ঘ যাবৎ গ্যাস থাকে না। তাই গ্যাস সিলিন্ডার রান্নার কাজ করে। গ্যাস সিলিন্ডার পাইপ হয়ত লিক ছিল। তা থেকে বিস্ফোরণ হয়েছে। আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি।
ঢামেকের বার্ন ইউনিটের কতর্ব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পুরো শরীর ঝলসে গেছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
জাতীয়
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা, মেয়ে, নাতি
রাজধানীর কামরাঙ্গীর চরের মজিবর ঘাট এলাকায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আকলিমা বেগম (৫০), তার মেয়ে জলি আক্তার (২৮) ও দু বছর বয়সী নাতি





