ছোট ভাই সাদ্দাম হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই ইসরাইল হক ফিরোজ (৩৮) নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে এই ঘটনা ঘটে।

ইসরাইল হক ফিরোজ দেবীনগর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, টাকা লেনদেন নিয়ে ইসরাইল হক ফিরোজের সঙ্গে তার ছোট ভাই সাদ্দাম হোসেনের বিরোধ ছিল।

এই বিরোধের জের ধরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই মারা যান ইসরাইল হক। আহত অবস্থায় সাদ্দাম হোসেনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ইসরাইল হকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা করা হয়নি বলে তিনি জানান।

এমকে