গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্যা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মারা গেছেন।

বুধবার (০৩ অক্টোবর) রাত ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরায় এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রাতে ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় প্রধান রাস্তা থেকে তার বাড়িতে যাওয়ার সময় পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানির মধ্যে পড়ে মারাত্মক আহত হন।

ওসি জানান, পরে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগ ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা হাসপাতালে আসেন।

এমবি