গণহত্যা, গুম,গণগ্রেফতার বদ্ধ,২০দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমদের সন্ধ্যান ও মুক্তি দান এবং অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী, টানা অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল করেছে রমনা থানা জামায়াত।
আজ রবিবার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে রেলগেইট এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে রমনা থানা জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী রমনা থানা আয়োজিত মিছিলে আরো উপস্থিত ছিলেন- থানা জামায়াতে সেক্রেটারি এম জে রহমান,অফিস সম্পাদক এম ইউ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম,আকতার হোসাইন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ইআর





