ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কবলে পড়ে চট্টগ্রামের নেভাল একাডেমি সংলগ্ন বেড়ি বাঁধে উঠে গেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এএসটি লিজেন্ড’।
শনিবার সাগরের ওয়েস্ট পয়েন্ট সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বন্দরের সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) জাফর আলম জানিয়েছেন।
তিনি বলেন, দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল ঢেউয়ে তোড়ে জাহাজটি নেভাল একাডেমি সংলগ্ন বেড়ি বাঁধে আটকা পড়ে।
“জাহাজের ১০ জন ক্রুর সবাইকে উদ্ধার করে নেভাল একাডেমিতে নেওয়া হয়েছে।”
জাহাজটি সরিয়ে নিতে পরে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বন্দর সদস্য জাফর আলম।
এর আগে দুপুরের কিছু আগে ঝড়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে উত্তাল সাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার শিখার ইঞ্জিন বিকল হয়ে যায়।
ওএফ





