পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল হামিদ রানার সভাপতিত্বে ঢাকার অস্থায়ী কার্যালয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা, শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া, প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নাগরিক পরিষদের মহাসচিব এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন নাগরিক পরিষদের যুগ্ম মহা সচিব শেখ আহম্মদ রাজু, ইসমাইল নবী শাওন, ড.মাকসুদুর রহমান প্রমুখ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্ঠা মন্ডলির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া।
এর আগে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সভায় উপস্থিত হতে পারেননি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ। সভায় ৮৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা ছাড়াও বেশ কিছু সিদ্বান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছেঃ
★জুন২০১৭ ইং তারিখ থেকে জুন ২০১৮ ইং পর্যন্ত আব্দুল মজিদ পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করবেন।
★জুন ২০১৮ ইং থেকে পরবর্তী বছর ইব্রাহীম মনির পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
★আগামী ৯ সেপ্টেম্বর ২০১৭ ইং সকল জেলা উপজেলা ও কেন্দ্রীয় ভাবে পাকুয়া খালি কাঠুরিয়া হত্যা দিবস পালন করা হবে
উক্ত অনুষ্ঠানে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপদেষ্টাদের কে উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
★পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের মাসিক মুখপাত্র পার্বত্য জনপদ প্রতিমাসে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়,,
★ ইব্রাহীম মনির কে মাসিক পার্বত্য জনপদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
আবু বকর/জেড





