সাতক্ষীরার কলারোয়া থেকে ৪টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হরিচান্দার মোড় এলাকার একটি সরিষা ক্ষেত থেকে সোমবার সকাল ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, স্থানীয়রা খবর দিলে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া উদ্ধার করা হয়।

এআর