নারায়ণগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার দায়ে ৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩জন হলেন, আবদুল মালেক ওরফে হিরু মালেক (৩৬), ওমর ফারুক (৩৭) এবং আবদুস সালাম (৩৯)।

২০১২ সালের ১৩ আগস্ট রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় আমেনা মঞ্জিলে মা মাদিয়া ও তার মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মৃত্যুদণ্ডদেশপ্রাপ্ত ৩জনকে আসামি করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ