রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় সাদিক এম্ব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন থেকে জানা যায়, কাজীপাড়ায় ছয়তলা বাড়ির নিচতলায় এ পোশাক কারখানাটি রয়েছে। গভীর রাতে এতে আগুন লাগে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
দগ্ধরা হলেন- মহিউদ্দিন (২২), আল-আমিন (১৪) ও মাসুম (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা।
জেড





