রাজধানীর বনানীতে ‘দ্য রেইট ট্রি’ হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত তিন প্রধান আসামিসহ এতে জড়িত সবাইকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে ‘ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংবাদিক-সংস্কৃতিকর্মীবৃন্দ’।
বুধবার শাহবাগে এক সমাবেশে তারা এই আল্টিমেটাম দেন। সমাবেশের সঞ্চালক রবিন হাসান এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি তাদের গ্রেফতার না করা হয়, তাহলে শাহবাগ থেকে বনানী পর্যন্ত অভিযাত্রা করবেন তারা। তারা বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই অভিযাত্রায় সাধারণ মানুষকে অংশ নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ওই হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধষর্ণের শিকার হন দুই তরুণী। ধর্ষকরা ধর্ষণের চিত্র ভিডিও করে। এমনকি নানা ধরনের হুমকিও দেয়। প্রাণের ভয়ে প্রায় ৪০ দিন চুপ থেকে দুই তরুণী গত ৬ মে থানায় অভিযোগ করেন।
এমই





