গাজীপুর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে জোনায়েত হোসেন (৩০) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১২ মার্চ) রাতে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান পেছনে থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়।
এ সময় পিকআপের সামনে বসা ডিম ব্যবসায়ী জোনায়েত ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাড়ির ঠিকানা জানা যায়নি।
এমবি





