মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি সময়ে নারি ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় সারাদেশেই সচেতনতামূল সভার উদ্যেগ নিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মৌলভীবাজারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগামের আওতাধীন জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করতে আয়োজন করা হয় এই সভার।

সভায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ও সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল টোলফ্রি নাম্বার ১০৯ এর কার্যক্রম শক্তিশালীকরণে জোর দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন হাসপাতাল তত্ত্বাবধায়কসহ নিয়োজিত ওসিসির প্রধান সুরুরুম মারফুয়া।

রুবেল/এসএম