খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে একই দলের কয়েকজন কর্মী। এ ঘটনায় তিন যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাত দেড়টার দিকে সন্ধ্যা বাজার থেকে সুমনকে যুবলীগ কর্মী শেখ সেলিম ডেকে নিয়ে যান। সেলিম কয়েকজনকে সঙ্গে নিয়ে নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে তাকে আটকে রেখে মারধর করেন এবং কুপিয়ে জখম করেন।

একপর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন সেলিম। আশঙ্কাজনক অবস্থায় সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী শেখ সেলিম, জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে আটক করেছে।

জারিফ