বিদেশি নাগরিক হত্যা পরিকল্পিত ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী সিলেট থেকে ঢাকায় রওনা হওয়ার পর ওসমানী বিমানবন্দরের বাইরের লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এ তথ্য জানান। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সারা বিশ্বে যখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করে তুলতে বিদেশি নাগরিক হত্যা করা হয়েছে।

বদরউদ্দিন কামরান আরও জানান, যারা এ ধরনের ঘটনায় জড়িত, তাদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশের পাশাপাশি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকারও আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এআর