ফের পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা পুলিশ ফাড়িতে কর্মরত এএসআই মোশারফ বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রোববার দুপুর আড়াইটার দিকে ভিকটিম নারী (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি হন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আজিজুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, ওই নামে আমাদের কোন এএসআই নাই এবং বসিলা পুলিশ ফাঁড়ি নামে আমাদের থানার আন্ডারে কোন ফাঁড়ি নাই।

ভিকটিম নারী বলেন, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

এঘটনায় নারী নির্যাতনের অভিযোগ এনে তার স্বামী পুলিশের এএসআই মোশারফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ১৫ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ওই মামলায় ২২দিন জেল খেটে বের হন মোশারফ। এরপর ফের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মে মাসের ২৭ তারিখ তাকে মোহাম্মদপুর ডেকে পাঠায় মোশারফ।

ভিকটিম সেখানে গেলে মোশারফ তার এক বন্ধুর বাসায় নিয়ে মে মাসের ২৭ ও ২৮ তারিখ তাকে আটকে রেখে ধর্ষণ করে। পরে সেখান থেকে বেরিয়ে রোববার দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি হন তিনি।

এরআগে, রাজধানীর খিলগাঁও এলাকায় এক নারী পুলিশ কনস্টেবলকে (২৫) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে একই থানার প্রাক্তন এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে।

তুরাগ থানায় কর্মরত ওই নারী পুলিশ কনস্টেবল এ অভিযোগ করেন।

গত বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়েছে।

এমআর/এমকে