রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ (বুধবার) দুপুর ১২টা ৫০ মিনিটে বাংলামোটর থেকে ফ্লাইওভারে উঠে মগবাজার ওয়ারলেস গেটে নামার সময় ফ্লাইওভারের ঢালে বাসটিতে হঠাৎ আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রমনা থানা পুলিশ জানিয়েছে, বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানা যায়নি।
তবে আগুনে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায় আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।
এমবি





