ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা আল-মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে একই ইউনিয়নের বিটঘর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির ছাইয়ের স্তূপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নবীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) রূপক কুমার সাহা জানান, সকালে জমিদার বাড়ির ভেতরে ছাই দিয়ে ঢাকা অবস্থায় বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের যুবলীগ নেতা মামুনের মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের ২০/২৫টি আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, খালাতো ভাইদের সঙ্গে বিরোধের জের ধরে মামুন খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মামুনের খালা রীনা আক্তারকে আটক করা হয়েছে।

নিহত মামুনের বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামুন হত্যার ঘটনায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কেএইচ