বিসিএস (শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের ৩৬১ কর্মকর্তাকে সপ্তম গ্রেড অর্থাৎ সিলেকশন গ্রেডে স্কেল প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সংক্রান্ত (ডিপিসি) কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
এরপর সুপারিশকৃতদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।
তালিকার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে আগামী ২২ জুনের মধ্যে ই-মেইলে ([email protected],[email protected], [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।
এএইচ





