রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





