কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহত ছিদ্দুকুর রহমান ছিদ্দু মিয়া (৬০) শুক্রবার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন।
শনিবার রাতে বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য চতুর্থ দফা ইউপি নির্বাচনে শ্রীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী সেলিম মিয়ার সমর্থক ছিলেন ছিদ্দু মিয়া।
‘দুই দিন আগে একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী বাদশা মিয়ার সমর্থকদের সাথে সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে পোস্টার লাগানো নিয়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।’
এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে সেলিম মিয়ার সমর্থকদের হামলায় ছিদ্দুর গুরুতর আহত হন বলে ওসি জানান।
স্থানীয়রা জানিয়েছেন, ছিদ্দুর মত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
এমআর





