রাজধানীর শ্যামপুরে আব্দুল হাকিম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৪ জুন) বিকেল ৫টার দিকে শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে একটি দোতলা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মৃত হাকিম তার দ্বিতীয় স্ত্রী রুমাকে নিয়ে বসবাস করতো বলে জানা গেছে।
তিরি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে।
এমই





