রানা প্লাজা ধসের এক বছর পরও ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের অপেক্ষায় থাকাটা লজ্জাজনক। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপ-মহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।
অনুষ্ঠানের শুরুতে গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর এক বছরে তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতির খতিয়ান তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
আইএলওর এ-দেশীয় পরিচালক শ্রীনিবাসা রেড্ডিও পোশাকশিল্পের গত এক বছরের অগ্রগতির পাশাপাশি আগামী দিনের করণীয় সম্পর্কে ধারণা উপস্থাপন করেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত এক বছরে কারখানায় কর্মপরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি সং, বাংলাদেশ এমপ্লইয়ার্স ফেডারেশনের সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, এনসিসিডব্লিউইর চেয়ারপারসন জাফরুল হাসান ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
ক্ষতিপূরণের জন্য অপেক্ষা লজ্জাজনক: আইএলও
রানা প্লাজা ধসের এক বছর পরও ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের অপেক্ষায় থাকাটা লজ্জাজনক। এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপ-মহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবো।





