অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে উপজেলার বালিয়াপাড়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত সাইফুল মোল্লা (৪০) আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।
আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএনজে





