ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্র ও গুলিসহ নজরুল সরকার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার যাত্রাপুর রোডের রেলগেট থেকে বুধবার ভোরে তাকে আটক করা হয়।

নজরুল সরকার উপজেলার চরচারতলা গ্রামের জারু মিয়া সরকারের ছেলে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া জানান, উপজেলার রেলগেট সংলগ্ন যাত্রাপুর সড়ক থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ নজরুল সরকারকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল শাহরিয়ার আল মামুন জানান, অস্ত্র ও গুলিসহ যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ