‘যারা অসভ্য তাদের উপর আইন প্রয়োগ করতে হবে’ বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।
রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ের সামনে রবিবার ‘ক্লিন ঢাকা-২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বেনজির আহমেদ বলেন, এ শহরে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে। ৪০ থেকে ৫০ লাখ মানুষ নিত্যদিনের প্রয়োজনে যাওয়া-আসা করে। হাজার হাজার অট্টালিকা রয়েছে। শত শত কিলোমিটার রাস্তা রয়েছে। কিন্তু এ শহরের পরিবেশ অত্যন্ত নোংরা। এই শীতে প্রতি ঘরেই শর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত সদস্য রয়েছে। এখন শর্দি, কাশি ও জ্বর হলে সহজে যায় না। কারণ ঢাকার বাতাস বিষাক্ত। এই বিষাক্ত বাতাসের শহরকে যদি বসবাসযোগ্য রাখতে চাই তাহলে একে পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র সিটি করপোরেশনের দায়িত্ব না। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি।’
র্যাবের মহাপরিচালক বলেন, আইন সভ্য মানুষের জন্য। যারা অসভ্য তাদের উপর আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ করার ক্ষেত্রে মেয়রের সঙ্গে আমরা আছি। যারা মানে না তাদের উপর আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে সকলের সহযোগীতা চাই। আমরা চাইলেই মুহূর্তেই এ শহরের দৃশ্য পাল্টে দিতে পারি। এ জাতি ঐক্যবদ্ধ হয়ে অনেক অসম্ভবকে সম্ভব করেছে।
এমএম





