কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শামিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেকম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয়গড়িয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত শামিম ডাকাত দলের সদস্য। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি’সহ ১২টিরও অধীক মামলা রয়েছে। এ সময় এসআইস’হ তিন পুলিশ কনস্টেবল আহত হন। নঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ৩টি চাপাতি, ১টি রামদা ও ৩টি মুখোশ পাওয়া গেছে।
নিহত শামিম উপজেলার কাশিমপুর গ্রামের ছাদেকুর রহমানের ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয়গড়িয়া এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ইটপাটকেল ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত শামিম নিহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এ সময় ডাকাতের হামলায় এসআই হুমায়ুন কবীর, কনস্টেবল কামাল হোসেন ও দেলোয়ার হোসেন আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
এসআই কামাল আরও জানান, শামিমের নামে বিভিন্ন থানায় ডাকাতি’সহ ১২টিরও অধীক মামলা রয়েছে।
এমবি





