নওগাঁর রাণীনগরে ময়লা পরিষ্কার ও মশা নিধনে স্প্রে ব্যবহার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসাবে বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা চত্ত্বরে এই কার্যক্রম হয়েছে।

উপজেলা পরিষদ এই কার্যক্রমটির আয়োজনে করে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভুমি) টুকটুক তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারনে গত ২৫ জুলাই হইতে ৩১ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতাসহ মশা মারার স্প্রে ব্যবহার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আওরঙ্গজেব/এমবি