জীব ও পরিবেশ সুরক্ষায় নদী ও খালে পাট জাগ না দেয়া লক্ষ্যে নড়াইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শেখ আমিনুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল আরিফ, জেলা মৎস্য অফিসার এনামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার মো. নজরুল ইসলাম, নড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী, জেলা পাট চাষী সমিতির সভাপতি শেখ শাহাবুদ্দিন, অবসরপ্রাপ্ত সমাজসেবার উপ-পরিচালক উজির আহমেদ খান প্রমুখ। মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ শেখ আমিনুল হক, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক হিমেল মোল্যা।

এ বছর নড়াইল জেলায় ২৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। নড়াইল জেলায় পাট জাগ দেয়ার পর্যাপ্ত উন্মুক্ত জলাশয় না থাকায় পাট চাষিরা বাধ্য হয়ে নদী খালে পাট জাগ দিয়ে আসছে বছরের পর বছর। যার ফলে নদী ও খালের পানি দুষিত হয়ে মাছের চরম ক্ষতি হয় এবং নদী ও খালের পানি অব্যবহারযোগ্য হয়ে পড়ে। যার ফলে এ মৌসুমে এলাকার মানুষ বিভিন্ন রোগবাইলের আক্রমের স্বীকার হয়।

এসব পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কৃষি বিভাগ ইতিমধ্যে পাটের আশ ছাড়ানোর জন্য সাড়ে ৭ শত রিবণ রেটিং মেশিন কৃষকের মাঝে সরবরাহ করা হয়েছে। এসব মেশিনের যথাযথ ব্যবহার বাড়ানো ও পাটের আশা ছাড়াতে অন্যান্য পদ্ধতি চেয়ে রিবণ রেটিং পদ্ধতি খরচও তুলানামূলক কম হয়।

এ সময় বক্তরা বলেন, নদী ও খালে পাট জাগ না দেয়ার জন্য পাট চাষী পর্যায় প্রশিক্ষণ জোরদারকরণ করতে হবে এবং নদী ও খাল সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচার করতে হবে। এসব কাজে জন প্রতিনিধি, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, পাট চাষী, অন্যান্য সরকারী দপ্তর সমূহ, সচেতন নাগরিক, সাংবাদিকদের সুশীল সমাজ সম্পৃক্ত করে কাজ কররে।

উজ্জ্বল রায়/এমবি