ঝিনাইদহে পৌর কৃষক লীগের যুগ্ম-আহবায়ক মো. হানিফ মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হানিফ মিয়া পৌর এলাকার বেপারী পাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।
গুরুতর অঅহত হানিফকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে রাতেই তাকে ঢাকা নেয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানায়, রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কৃষক লীগের অফিস থেকে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মহিলা হোস্টেলের সামনে মুখোশধারী ৫/৭ জন তার ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়।
হানিফের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এআর





